রুকইয়াহ শারইয়্যাহর মূল আয়াতসমূহ
আল্লাহ তাআলা ইরশাদ করেন: “আর আমি অবতীর্ণ করি কুরআন, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত...” (সূরা আল-ইসরা: ৮২)। নিচে রুকইয়াহর প্রধান আয়াতসমূহ বিস্তারিত দেওয়া হলো।
সূরা আল-ফাতিহা
আয়াত: ১-৭بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَٰنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। যাবতীয় প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যিনি বিচার দিবসের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন; তাদের পথ নয় যারা ক্রোধের পাত্র এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
সূরা আল-বাকারা (আয়াতুল কুরসী)
আয়াত: ২৫৫اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তন্দ্রা বা নিদ্রা তাঁকে স্পর্শ করে না। আসমান ও যমীনে যা কিছু রয়েছে সবই তাঁর...
সূরা আল-বাকারা (শেষ দুই আয়াত)
আয়াত: ২৮৫-২৮৬آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ...
রাসূল তাঁর রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার ওপর ঈমান এনেছেন এবং মুমিনগণও। প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি এবং তাঁর রাসূলগণের প্রতি...
সূরা ইউনুস (জাদু বিনষ্টকারী আয়াত)
আয়াত: ৮১-৮২فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বললেন: তোমরা যা নিয়ে এসেছ তা হলো জাদু। নিশ্চয় আল্লাহ অচিরেই তা বাতিল ও নিষ্ক্রিয় করে দেবেন। নিশ্চয় আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের কাজ সফল করেন না। আর আল্লাহ সত্যকে তাঁর বাণী দ্বারা প্রতিষ্ঠিত করবেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে।
সূরা ত্ব-হা
আয়াত: ৬৯وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ
আর তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, এটা তাদের সমস্ত কারসাজি গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা কেবল জাদুকরের কৌশল মাত্র। আর জাদুকর যেখানেই আসুক না কেন, কখনো সফল হতে পারে না।
আল-মু'আউওয়াযাতান (৩ কুল: সূরা ইখলাস, ফালাক, নাস)
আয়াত: পূর্ণাঙ্গ সূরাত্রয়قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ... قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ... قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ...
বলুন, তিনি আল্লাহ এক-অদ্বিতীয়... বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের... বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের...